• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

মিষ্টি তৈরিতে বিষাক্ত রাসায়নিক পদার্থ ব্যবহার, ৪টি প্রতিষ্ঠানকে ৬ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ৭, ২০২২, ১১:৪২ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে অভিযান চালিয়ে মিষ্টি তৈরিতে বিষাক্ত রাসায়নিক পদার্থ ব্যবহার ও মূল্য তালিকা না টাঙানো অপরাধে ৪টি প্রতিষ্ঠানকে ৬ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

আজ বৃহস্পতিবার (০৭ এপ্রিল) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শামীম হাসান এ জরিমানার আদেশ দেন।

গোপালগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শামীম হাসান জানান, আজ বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার বিজয় পাশা ও চন্দ্রদিঘলিয়া বাজারে অভিযান চালানো হয়। এসময় মিষ্টি তৈরিতে বিষাক্ত রাসায়নিক পদার্থ ব্যবহার ও মূল্য তালিকা না টাঙানো অপরাধে ৪টি প্রতিষ্ঠানকে বিভিন্ন অংকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া বিভিন্ন ফলের দোকানে বিক্রি অনিয়ম তদারকি করে তরমুজসহ ফল ক্রয়ে ভোক্তা সাধারনকে যৌক্তিক মূল্যে বিক্রি করার ব্যবস্থা গ্রহণ করা হয়। #