• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

৭ দফা দাবিতে ভোলায় বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকও কর্মচারীদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ৭, ২০২২, ১০:১৫ পূর্বাহ্ণ
৭ দফা দাবিতে ভোলায় বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকও কর্মচারীদের মানববন্ধন

মোঃ ইসমাইল ভোলা।।

মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ ও পূর্ণাঙ্গ ঈদ বোনাস- সহ ৭ দফা দাবিতে ভোলায় মানববন্ধন করেছে বাংলাদেশ শিক্ষক সমিতি ভোলা জেলা শাখা। মানববন্ধন শেষে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

বৃহস্পতিবার ( ০৭ এপ্রিল) সকালে ভোলা জেলা প্রশাসকের কর্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

শিক্ষক নেতারা বলেন, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আমাদের এই ন্যায় সংগত দাবি আদায়ের জন্য আর আন্দোলন করতে হবে না। আমরা আশা করি মহান স্বাধীনতার এই সুবর্ণজয়ন্তীতে শিক্ষকদের এই দাবি মেনে নেবেন।

১.শিক্ষাব্যবস্থা জাতীয়করণ। ২. পূর্ণাঙ্গ উৎসব ভাতা, মেডিকেল বাতা ও সম্মান জনক বাড়ি ভাড়া ভাতা প্রদান। ৩. বেসরকারি বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকের বেতন স্কেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকের বেতন স্কেলের অনুরূপ বেতন স্কেল নির্ধারণ। ৪. উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ শিক্ষকদের পদোন্নতি ক্ষেত্রে অনুপাত প্রধান বাতিল করণ। ৫. উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ প্রভাষকদের পদোন্নতির ক্ষেত্রে ‘ জেষ্ঠ প্রভাষক’ নামকরণের পরিবর্তে পূর্বের ‘সহকারী অধ্যাপক ‘ পদ বহাল রাখা। ৬. বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের কে অবসর সুবিধাবোর্ড ও কল্যাণ ট্রাস্টের মাধ্যমে আর্থিক সুবিধা প্রদানের পরিবর্তে পূর্ণাঙ্গ পেনশন চালুকরণ। ৭. শিক্ষক কর্মচারীদের মধ্যে সমান অংশীদারিত্বের ভিত্তিতে প্রাইভডেন্ট ফান্ড চালুকরণ ।

বিক্ষোভ শেষে পরে শিক্ষক সমিতি ভোলা জেলা শাখার সভাপতি শাহনেওয়াজ চন্দন, সাধারণ সম্পাদক অধ্যক্ষ সাফিয়া খাতুনের নেতৃত্বে ভোলা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর স্মারকলিপি দেয়।

এই সময় উপস্থিত ছিলেন ভোলা জেলার সভাপতি মীর আমীর হোসেন, সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রব প্রমুখ