• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

999 নম্বরে কল করে দুলারহাট থানা নির্যাতিত নারী উদ্ধার !

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ৭, ২০২২, ১২:০২ অপরাহ্ণ
999 নম্বরে কল করে দুলারহাট থানা নির্যাতিত নারী উদ্ধার !

কামরুল সিকদার চরফ্যাশন থেকে,
উপজেলার দুলারহাট থানার নীলকমল চর নুরুল আমিন গ্রামে সুরমা বিবির ঘরে একা পেয়ে দুষ্কৃতিকারী মোতাহার মুনাফ জোরপূর্বক মুখ চেপে ধরে টানাহেঁচড়া করে আটকে রেখে নির্যাতন করেছে। অবশেষে তার স্বামী চট্টগ্রাম থেকে 999 নম্বরে কল করে দুলারহাট থানা পুলিশ তাকে উদ্ধার করে চরফ্যাশন স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে ।গত বৃহস্পতিবার প্রেসক্লাবে এলাকার গণ্যমান্য ব্যক্তিরা এমন অভিযোগ তুলে ধরে বলেন প্রসেসর মাসুদ এর নেতৃত্বে মুনাফা ও মোতাহার রাতের আধারে ঘরে প্রবেশ করে গায়ের কাপড় দিয়ে মুখ চেপে ধরে অপকর্ম করার চেষ্টা করে। তার ঘরে থাকা 90000 টাকা ও স্বর্ণালংকার নিয়ে যায়। এবার থানা পুলিশের কাছে অভিযোগ করলে থানা অফিসার ইনচার্জ মুরাদ হোসেন অভিযোগ করেন এক হাতে কখনো তালি বাজে না ।উপ-পরিদর্শক এসআই রিয়াজুল ইসলাম রিয়াজ বলেন হিসেবে হিসেবে 999 নাম্বার কল আসলে পুলিশের সহায়তা হিসেবে আমরা দুলারহাট থানা পুলিশ চর নুরুল আমিন দুই নম্বর ওয়ার্ড থেকে আহত অবস্থায় সুরমা বিবিকে তাকে উদ্ধার করে হাসপাতালে হাসপাতালে পাঠায় তার গায়ে কিল ঘুষি ও গলায় আঘাতের চিহ্ন দেখা গেছে হাসপাতালে হাসপাতালের বেডে আহত সুরমা বিবি বলেন আমার স্বামী কাজের তাগিদে চট্টগ্রাম থাকি রাত এগারোটা আমার ঘরে ঢুকে ওরা আমারদের হাতে আমার বুকের ভিতর চিহ্ন রয়েছে যা আমি কাউকে দেখাতে পারছিনা নীলকমল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর বলেন যারা তাকে মারধর করেছে শুনেছি আবার তারাই নাকি থানায় অভিযোগ দিয়ে হয়রানির চেষ্টা করে।আমি আহত ব্যক্তিদের কে আগে চিকিৎসা নিতে বলেছি। এবার থানার ওসি মুরাদ হোসেন সাথে মোবাইল ফোনে জানতে চাইলে তিনি বলেন টিউবলের পানি নিয়েঝগড়ার সূত্রপাত। তদন্ত না করে কিভাবে আপনি বুঝলেন এটা টিউবলের পানি নিয়ে ঝগড়ার সূত্রপাত ? কিভাবে বললেন এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন ভাই অসুবিধা নেই তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।