• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ৭, ২০২২, ১০:০৩ পূর্বাহ্ণ
গোপালগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

গোপালগঞ্জ : গোপালগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ সিভিল সার্জন অফিস এ কর্মসূচী পালন করে।

“সুরক্ষিত বিশ্ব-নিশ্চিত স্বাস্থ্য” এ প্রতিপাদ্য নিয়ে আজ বৃহস্পতিবার সকালে সিভিল সার্জন কাযার্লয়ের সামনে থেকে একটি র্যালী বের করা হয়। র্যালীটি গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল চত্ত্বর প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।

পরে সিভিল সার্জন কাযার্লয়ের সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সিভিল সার্জন নিয়াজ মোহাম্মদসহ ডাক্তার, নার্স ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।