সঞ্জয় গুহ, মেহেন্দিগঞ্জঃ
মেহেন্দিগঞ্জ উপজেলার ১২নং দরিচর খাজুরিয়া ইউনিয়নের গজারিয়া নদীতে ট্রলার ডুবে নাছরিন বেগম (২৫), মায়ানুর বেগম (৫৫) নিহত ও ৩জন নিখোঁজ রয়েছে বলে জানা গেছে। নিহতের বোনের ছেলে (স্বজন) মাহেব হোসেন গণমাধ্যমকে জানান, আজ শুক্রবার আনুমানিক সকাল ১০টা সময় মাঝের চর গ্রাম থেকে ১১জন যাত্রী নিয়ে একটি টলার দরিচর খাজুরিয়ার পচ্চিম পাড় একটি জানাজার উদ্দেশ্য রওয়ানা হলে পথিমধ্যে গজারিয়া নদীতে ট্রলারটি ডুবে যায়। এসময় তাদের চিৎকার শুনে নদীতে টহলরত কোস্ট গার্ডের টিম ঘটনাস্থলে পৌঁছে তাদেরকে উদ্ধার করে ২জনকে মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। এসময় মালা বেগম, ইয়ামিন ও রোহান নামের আরো ৩জন নিখোঁজ রয়েছে বলে জানান স্বজনরা। এবিষয়ে মেহেন্দিগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) তৌহিদুজ্জামান বলেন, দুর্ঘটনার সংবাদ আমরা তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের সহযোগিতা করি, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।