• ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

চুরি করতে গিয়ে মানিব্যাগ ফেলে পালালো চোর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ৮, ২০২২, ১০:১৬ পূর্বাহ্ণ

গৌরনদী প্রতিনিধি \ ব্যাকারীতে চুরি করার পর ব্যবসায়ীদের ধাওয়ায় মানিব্যাগ ও মোবাইল ফেলে পালিয়ে গেছে সংঙ্ঘবদ্ধ চোরের দল। চোরদের ফেলে যাওয়া মানিব্যাগ, মোবাইল ও মানিব্যাগের মধ্যে থাকা আইডি কার্ড স্থানীয় তদন্ত কেন্দ্রের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার সরিকল বন্দরের।
শুক্রবার সকালে ওই বন্দরের নেছার উদ্দিন ব্যাকারীর মালিক সাইফুল ইসলাম বিটু জানান, গত বৃহস্পতিবার (৩১ মার্চ) ভোররাতে তার মালিকানাধীন ব্যাকারীর চালার টিন কেটে ব্যাকারীতে ঢুকে নগদ দুই লাখ ৯০ হাজার ৯৫০ টাকা চুরি করে নিয়ে যায় সংঙ্ঘবদ্ধ চোরেরা। চুরি করে যাওয়ার সময় বন্দরের কয়েকজন ব্যবসায়ী টের পেয়ে চোরদের ধাওয়া করলে মানিব্যাগ, মোবাইল ও আইডি কার্ড ফেলে পালিয়ে যায় চোরেরা। পরদিন সকালে বন্দরের ভাঙ্গারী ব্যবসায়ী সাফায়ত হোসেন চোরদের ফেলে যাওয়া মানিব্যাগ, মোবাইল ও আইডি কার্ড সরিকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে প্রদান করেন। সরিকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ফারুক হোসেন মোল্লা জানান, চোরদের ফেলে যাওয়া মানিব্যাগ, মোবাইল ও আইডি কার্ড সরিকল পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ ফোরকান হাওলাদারের কাছে দেয়া হয়েছে।
ব্যাকারী মালিক বিটু আরও জানান, ঘটনার এক সপ্তাহ অতিবাহিত হলেও অদ্যবধি চোর সনাক্ত কিংবা চুরিকৃত টাকা উদ্ধার করা যায়নি। এ বিষয়ে সরিকল তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ ফোরকান হাওলাদার জানান, বিষয়টি তদন্ত চলছে। চোর সনাক্তের কার্যক্রম চলমান রয়েছে।