• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

হবিগঞ্জে কনস্টেবল নিয়োগের লিখিত পরীক্ষা সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ৮, ২০২২, ১২:০৪ অপরাহ্ণ

উমর ফারুক শাবুল, হবিগঞ্জ থেকেঃ হবিগঞ্জ জেলা পুলিশের আওতাধীন ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ -২০২২ এর লিখিত পরীক্ষা সম্পন্ন হয়েছে।

আজ শুক্রবার (০৮ এপ্রিল) ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগের লিখিত পরীক্ষা সম্পন্ন হয়েছে। সকাল ১০ ঘটিকায় আইডিয়াল হাই স্কুল, ভাদৈ কেন্দ্রে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পরীক্ষা পর্যবেক্ষণ করেন পুলিশ সুপার মুরাদ আলি।
তিনি হবিগঞ্জের খবরকে বলেন, তিনদিনের শারীরিক সক্ষমতা যাচাই বাছাইয়ে উত্তীর্ণ প্রার্থীগণ লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের আগামী ২০ এপ্রিল ২০২২ সকাল ১০ টায় মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, চলমান নিয়োগে হবিগঞ্জ জেলায় ৪৯ জন পুরুষ ও ৯ জন নারীসহ মোট ৫৮ জন কনস্টেবল নিয়োগ দেয়া হবে।