কামরুল সিকদার চরফ্যাশন থেকে,
চরফ্যাশন বাজার ইলেকট্রিক সমিতির উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে কোরআন খতম, দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। চরফ্যাশন ইলেকট্রিক সমিতির সমিতির সভাপতি আব্দুল খালেক ও সাধারণ সম্পাদক মাসুম এর নেতৃত্বে ইফতার ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বাজার ব্যবসায়ী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মনির মোল্লা, বিশেষ অতিথি হিসেবে কালের কণ্ঠের সাংবাদিক ও চরফ্যাশন প্রেসক্লাবের বার্তা সম্পাদক সাংবাদিক কামরুল সিকদার, হকার্স লীগের সাধারণ সম্পাদক মোঃ ফরিদ উদ্দিন সহ বিভিন্ন ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। এছাড়াও বাজার ইলেকট্রিক সমিতির সকল সদস্যরা ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ব্যবসায়ী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মনির মোল্লা বলেন খুব চমৎকার সুন্দর ইফতার মাহফিলের আয়োজন করেছেন ইলেকট্রিক সমিতি।