• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বাবুগঞ্জে অগ্নিকাণ্ডের ঘটনায় আর্থিক সহায়তা প্রদান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ৯, ২০২২, ১৪:১৩ অপরাহ্ণ
বাবুগঞ্জে অগ্নিকাণ্ডের ঘটনায় আর্থিক সহায়তা প্রদান

বাবুগঞ্জ প্রতিনিধিঃ বরিশালের বাবুগঞ্জে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার কে আর্থিক সহায়তা প্রদান
করেছেন বরিশাল -৩ (বাবুগঞ্জ – মুলাদী) আসনের সাংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপু।

শনিবার বিকালে বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের দক্ষিণ ভূতেরদিয়া গ্রামের অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্থ মাসুদা বেগমের হাতে এমপির পক্ষে নগদ ১০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন বাবুগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ নাসির উদ্দিন।

এসময় উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আরিফ হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী প্রমূখ।
এমপির নগদ আর্থিক সহায়তা পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারটি শুকরিয়া আদায় করেন।