• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদীতে দ্বিতীয় পর্যায়ে টিসিবির পণ্য বিক্রি শুরু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ১০, ২০২২, ১১:৩৫ পূর্বাহ্ণ
গৌরনদীতে দ্বিতীয় পর্যায়ে টিসিবির পণ্য বিক্রি শুরু

গৌরনদী প্রতিনিধি:
পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যে নিয়ন্ত্রণ রাখতে বরিশালের গৌরনদী উপজেলার সাতটি ইউনিয়ন ও পৌরসভার নয়টি ওয়ার্ডে দ্বিতীয় পর্যায়ে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম শুরু করা হয়েছে। রবিবার সকালে পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধণ করেন উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস। উল্লেখ্য গৌরনদী উপজেলায় ১৩ হাজার ৭৮১ জন টিসিবির উপকারভোগীদের মাঝে ভর্তুকি মূল্যে দুই কেজি ছোলা, মসুর ডাল, চিনি ও দুই লিটার সয়াবিন তেল ৫৬০ টাকায় বিক্রয় করা হবে।