দানিসুর রহমান লিমন-
বাকেরগঞ্জের রঙ্গশ্রী ইউনিয়নের রহমগঞ্জে “দারুণ নেকতন” নামের একটি বাড়িতে ডাকাতি সংঘঠিত হয়েছে। রবিবার (১০ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ১টার পরে জানালার গ্রিল কেটে ভবনের ভিতরে প্রবেশ করে ডাকাতদল।
“দারুণ নেকতন” নামের ওই বাড়িটি রহমগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মুনসুর হাওলাদারের।
তার মেজ পুত্র বরিশাল বিএম স্কুলের প্রধান শিক্ষক মোঃ মোমিন হাওলাদার জানান, ঘরে তার বৃদ্ধ মা ও বাবা থাকেন। ডাকাতরা ঘরে প্রবেশ করে তার বাবা-মায়ের হাত পাতা বেঁধে রেখে প্রায় ২ ঘন্টা তান্ডব চালিয়ে স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে চলে যায়। ডাক চিৎকার শুনে প্রতিবেশিরা তাদেরকে উদ্ধার করেন ।
বাকেরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।