নিজস্ব প্রতিবেদক
অভিযান করে জরিমানার আদায়ের পরও বন্ধ করেনি বরিশাল চরকাউয়ার চরকরনজি গ্রামের লোকালয়ে বসত বাড়ীর মধ্যে অবৈধ নিষিদ্ব ঘোষিত ড্রাম চিমনির বিশিষ্ঠ আর,এইচ,বি ইট ভাটা। চলতি বছরের জানুয়ারী মাসে ঐ নিষিদ্ব ঘোষিত ইট ভাটায় বরিশাল পরিবেশ অধিদপ্তর অভিযান করে ২ লাখ টাকা জরিমানা আদায় করেন। পাশাপাশি কাঠ দিয়ে ইট পোড়ানো বন্ধের নির্দেশ দেন।
স্থানীয়রা জানান , চরকরনজি গ্রামে স্থানীয় হারুন অর রশিদ হাওলাদার দীর্ঘ বছর ধরে প্রশাসনকে বৃদ্বা আঙ্গুল দেখিয়ে ক্ষমতার দাপুট দেখিয়ে লোকালয়ে সড়কের মধ্যে ইট ভাটায় কাঠ দিয়ে ইট পোড়াচ্ছে। এতে চলতি বছরের জানুয়ারীতে বরিশাল পরিবেশ অধিদপ্তর অভিযান পরিচালনা করেন। স্থানীয়রা অভিযোগ করেন পরিবেশ অধিদপ্তর অভিযান পরিচালনা করার কয়েক ঘন্টা পরই ঐ ইটভাটা আবারও কাঠ দিয়ে ইট পুড়ে অত্র এলাকার পরিবেশ নষ্ট করছে ভাটার মালিক হারুন
পরিবেশ অধিদপ্তর সূত্র জানায় পুনরায় কাঠ দিযে আর,এইচ,বি ইট ভাটায় ইট পোড়ানোর অভিযোগ পাওয়া হয় । এতে করে চলতি বছরের ১৬ ফেব্রুয়ারী আর,এইচ,বি ইট ভাটার মালিক হারুন অর রশিদকে নোটিশ প্রদান করা হয়। নোটিশে বলা হয়েছে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন অমান্য করে কাঠ দিয়ে পোড়াচ্ছে । যাহা আইনের ৪ (ক) ও ৬ সুস্পস্ট লংঘন। এ ধরনের াপরাধে কারাদন্ড বা অনূন্য ২০ লাখ টাকা জরিমানা অর্থে দন্ডিত বিধান রয়েছে। এমতাবস্থায় ৬ মার্চের মধ্যে ইট ভাটার সকল কার্যক্রম বন্ধের নির্দেশ প্রদান করেন পরিবেশ অধিদপ্তর।
সরজমিনে ঘুরে দেখা গেছে আর,এইচ,বি ইট ভাটায় দেদারচ্ছে কাঠ দিয়ে ইট পোড়চ্ছে ভাটার মালিক খলিল ও হারুন অর রশিদ।
এ বেপারে বরিশাল পরিবেশ অধিদপ্তরের পরিচালক মোঃ আবদুর হালিম জানান আইন অমান্য করে ও নোটিশ দেওয়ার পর কাঠ দিয়ে পোড়ানো হলে ঐ সকল ইট ভাটার বিরুদ্বে অভিযান পরিচালনা করা হবে।