• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদীতে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ১০, ২০২২, ১১:৩৭ পূর্বাহ্ণ
গৌরনদীতে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

গৌরনদী প্রতিনিধি :
একাধিক মামলার সাজাপ্রাপ্ত আসামী মণীষ চন্দ্র হালদারকে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত মণীষ বরিশালের গৌরনদী উপজেলার দেওপাড়া গ্রামের গৌরঙ্গ হালদারের ছেলে।
গৌরনদী মডেল থানার ওসি মোঃ আফজাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে অভিযান চালিয়ে পৃথক দুইটি সিআর মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি মণীষকে গ্রেফতার করা হয়। রবিবার দুপুরে গ্রেফতারকৃতকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়।