• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বাকেরগঞ্জে মানববন্ধন থেকে ফেরার পথে হামলা, ৪ শিক্ষার্থী আহত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ১০, ২০২২, ১৪:০৩ অপরাহ্ণ
বাকেরগঞ্জে মানববন্ধন থেকে ফেরার পথে হামলা, ৪ শিক্ষার্থী আহত

বাকেরগঞ্জ প্রতিনিধিঃ
বাকেরগঞ্জের দুধলমৌ আর্শ্বেদ কাদের মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের জমি অবৈধ দখলদারদের হাত থেকে উদ্ধারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বরিশাল-পটুয়াখালী মহাসড়কের বিদ্যালয়ের সামনে রবিবার সকাল ১০ টা থেকে ১১ টা পর্যন্ত ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

রবিবার বেলা ১২ টার সময় মানববন্ধন থেকে বাড়িতে ফেরার পথে ভূমিদস্যু নয়ন গাজীরা লাঠিসোঠা ও লোহার রড নিয়ে ১০-১২ জন বিদ্যালয়ের দক্ষিণ পাশে রাস্তায় উপর বসে শিক্ষার্থীদের উপর হামলা চালায়। তাদের হামলায় ৮ম শ্রেণীর ছাত্র রাতুল সিকদার, অলি হাওলাদার, ৯ম শ্রেণীর ছাত্রী চাঁদনী আক্তার, ৭ম শ্রেনীর ছাত্রী আনিকা রক্তাক্ত জখম হয়। বিদ্যালয়ের শিক্ষকরা গুরুতর আহত রাতুল সিকদার ও অলি হাওলাদারকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা প্রদান করেন।

আহত রাতুল সিকদার হাসপাতালে ভর্তি রয়েছে। এ ঘটনায় বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ হাবিবুর রহমান বাদি হয়ে থানায় মামলা দয়েরের প্রস্তুতি চলছে।