• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

মেহেন্দিগঞ্জে নদী ভাঙ্গন প্রতিরোধসহ সকল কর্মকান্ডে সহযোগিতা করার আশ্বাস দিলেন কৃষিমন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ১০, ২০২২, ১০:১৪ পূর্বাহ্ণ
মেহেন্দিগঞ্জে নদী ভাঙ্গন প্রতিরোধসহ সকল কর্মকান্ডে সহযোগিতা করার আশ্বাস দিলেন কৃষিমন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাক

মেহেন্দিগঞ্জ ( বরিশাল) প্রতিনিধি।।
মেহেন্দিগঞ্জে নদী ভাঙ্গন প্রতিরোধসহ সকল কর্মকান্ডে সহযোগিতা করার আশ্বাস দিলেন কৃষিমন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাক। রবিবার সকালে ভোলা জেলায় সফর করার উদ্দেশ্যে যাত্রাপথে মেহেন্দিগঞ্জের শ্রীপুর ইউনিয়নে সংক্ষিপ্ত যাত্রাবিরতি করেণ তিনি। এরআগে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় কৃষিমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি মন্ডলীর সদস্য ড. মোঃ আব্দুর রাজ্জাক মেহেন্দিগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নে আগমন উপলক্ষে স্থানীয় সাংসদ পংকজ নাথসহ আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগি সংগঠনের নেতাকর্মীরা তার সাথে শুভেচ্ছা বিনিময় করেণ। শুভেচ্ছা বিনিময়কালে সংক্ষিপ্ত বক্তব্যে কৃষিমন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাক বলেন, ভোলা-বরিশাল-মেহেন্দিগঞ্জের বিভিন্ন চরাঞ্চল ও কৃষি জমি পরিদর্শন করার মধ্যদিয়ে উন্নত চাষাবাদের মাধ্যমে শস্য ভান্ডার হিসাবে বরিশালের যে ঐতিহ্য তা ফিরিয়ে আনা হবে। এসময় তিনি মেহেন্দিগঞ্জে নদী ভাঙ্গন প্রতিরোধসহ সকল কর্মকান্ডে সহযোগিতা করার আশ্বাস প্রদান করেণ। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মেহেন্দিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়রম্যান ও উপজেলা আ’লীগের সহ-সভাপতি খোরশেদ আলম ভুলু, সহ-সভাপতি সুভাষ চন্দ্র সরকার, শহীদ শাহ্, পৌর কাউন্সিলর মনির জমদ্দার, ইউপি চেয়ারম্যান হারুন অর-রশিদ মোল্লা, শেখ শহীদুল ইসলাম, আব্দুল কাদের ফরাজী, সামছুল বারী মনিরসহ স্থানীয় আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগি সংগঠনের নেতাকর্মীবৃন্দ।