• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বাকেরগঞ্জে ডিবি পু‌লিশের হাতে গাঁজাসহ ২জন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ১১, ২০২২, ২২:২৫ অপরাহ্ণ
বাকেরগঞ্জে ডিবি পু‌লিশের হাতে গাঁজাসহ ২জন গ্রেফতার

বাকেরগঞ্জ প্রতিনিধিঃ
বাকেরগঞ্জে জেলা ডিবি পুলিশের একটি দল মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ২জনকে গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন বাকেরগঞ্জ উপজেলার ভরপাশা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মেনাজ জোমাদ্দারের পুত্র হাসান জোমাদ্দার ও আব্দুল খালেক মোল্লার পুত্র ইলিয়াস মোল্লা।

সোমবার (১১ এপ্রিল) সন্ধ্যা ৭টার সময় বিশেষ কৌশলে ফাঁদ পেতে তাদেরকে পায়রা সেতুর বাকেরগঞ্জ লেবুখালী ঢাল থেকে গ্রেফতার করেন। এসময় তাদের কাছ থেকে ৪০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে ডিবির এস আই রাজিব দাস সনেট বাদি হয়ে বাকেরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন।