জি.এম রিপন,বানারীপাড়া
বানারীপাড়ায় কাজলাহার সমবায় সমিতির আমানতকৃত টাকার লাভসহ হিসাব না দেয়ার জের ধরে সদর ইউনিয়নের সদস্য মো.ইউনুস হোসাইন সান্টুর ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালানো হয়েছে। হামলায় ইউপি সদস্য মো.ইউনুস হোসাইন সান্টুু ও তার বৃদ্ধা মা আনোয়ারা বেগম, বাবা কাঞ্চন সরদার, চাচাতো বোন কাকলী বেগম এবং সাহিনুর বেগম আহত হন।
এব্যাপারে সদর ইউনিয়নের সদস্য মো.ইউনুস হোসাইন সান্টু সরদার যুগান্তরকে জানান, উপজেলার কাজলাহার বাজারে তার একটি তেল ও মবিলের দোকান রয়েছে। এক বছর পূর্বে সে ওই দোকানে ব্যবসা পরিচালনা করার পাশাপাশি স্থানীয় ব্যবসায়ী ও দিন মজুরদের দৈনিক সঞ্চয় জমা রাখার একটি “কাজলাহার সমবায় সমিতি” নামের প্রতিষ্ঠান রয়েছে। তার ওই সমিতিতে একজন ডোনার প্রয়োজন হওয়ায় পাশর্^বর্তী খালাতো ভাই সোহেল সরদারের কাছ থেকে নগদ ১ লাখ টাকা জমা নেন। সেই সুবাদে সোহেল সরদার প্রায়ই তার সমিতিতে এসে বসতেন এবং তার ম্যানেজারের কাছ থেকে নগদ টাকা নিতেন। সে তাকে সমিতি থেকে ওই টাকা নিতে বারন করলে সোহেল তার ওপর ক্ষিপ্ত হন। এর জের হিসেবে সোহেল সরদার শনিবার রাত অনুমান সাড়ে ৮টার দিকে ৫০/৬০ জন ক্যাডার নিয়ে কাজলাহার বাজারে যান। এসময় সোহেল সরদার ওই ৫০/৬০ জন ক্যাডার নিয়ে তার ব্যবসা প্রতিষ্ঠানে প্রবেশ করেন। এসময় তারা তার ওপর অতর্কিত হামলা করার পাশাপাশি বৃদ্ধা মা-বাবাসহ ৫ জনকে আহত করেন এবং তার কাছ থেকে তারা নগদ প্রায় চার টাকা ছিনিয়ে নেন। এঘটনার কবর পেয়ে পুলিশ ওই রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন। এবাপারে থানায় মামলা দায়ের করার প্রস্তুতী চলছে বলে ইউপি সদস্য সান্টু জানান।