• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

অকালেই কি জীবন প্রদিপ নিভে যাবে এসএসসি পরিক্ষার্থী নাইমের?

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ১১, ২০২২, ০৬:৪০ পূর্বাহ্ণ
অকালেই কি জীবন প্রদিপ নিভে যাবে এসএসসি পরিক্ষার্থী নাইমের?

আপনার আমার একটু সহযোগিতা না পেলে হয়তো সেটাই বাস্তবতায় পরিণত হবে!

১৬ বছরের কিশোর নাইম। ব্রেন টিউমারে আক্রান্ত। নাইমের পিতা বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের পূর্বভূতের দিয়া গ্রামের দিনমজুর রহিম খান। ও পূর্বভূতের দিয়া মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী।

দিনমজুর রহিম খান এর ছেলে নাইম ব্রেইন টিউমারে আক্রান্ত । চিকিৎসার জন্য সবার কাছে সহযোগিতা কামনা করেছেন তাঁর পরিবার।

নাইম দীর্ঘদিন ব্রেইন টিউমারে আক্রান্ত। নাইমকে নিয়ে পিতা রহিম খান বরিশার শের-ই-বাংলা হাসপাতালে চিকিৎস্যা করিয়েছেন । রহিম খানের ৫ সন্তানের মধ্যে সবার ছোট নাইম খান । বরিশাল নিয়ে ডাক্তার দেখালে সিটি স্ক্যান করে ব্রেন টিউমারের কথা জানান ডাক্তার।
বরিশালে চিকিৎসা করিয়ে আজ পথে বসেছেন রহিম খান। কিন্তু কোন উন্নতি হয়নি।

চিকিৎস্যকরা জানিয়েছেন নাইমকে সুস্থ্য করতে ঢাকায় নিয়ে অপারেশন করতে হবে। এতে প্রয়োজন অনেক টাকার। যা নাইমের পরিবারের পক্ষে সম্ভব নয়।

হাসপাতালের সিট ভাড়া, ওষুধ, দৈনন্দিন খরচসহ চিকিৎস্যা ব্যয়ে প্রয়োজন কয়েক লাখ টাকার। এতো টাকা যোগাড় করার মতো অবস্থা নেই নাইমের পিতা রহিম খানের । বাড়িতে ঘর-ভিটা ছাড়া আর কোনো জমিও নেই। তাই নাইমের পিতা রহিম খান সবার সহযোগিতা কামনা করেছেন।
আপনাদের সামান্য কিছু সহযোগিতায় হয়তো এ যাত্রা বেঁচে যাবে নাইম! এতে আপনাদের তেমন কোন আর্থিক ক্ষতি হবে না। সামান্য দানেই এক অসহায় মায়ের কোল পূর্ণ হবে,প্রাণচাঞ্চল্য ফিরে পাবে কিশোর নাইম। হাসি ফুটবে পরিবারের সবার মুখে। এ রমজানে ইফতারে একটু কম খেয়ে সেই অর্থ দিয়ে নাইমকে বাঁচান। এবার সিদ্ধান্ত আপনার।

সহযোগিতার জন্য
01610 795 013 (বিকাশ/নগদ)
অথবা 01752306338 (নাইমের মা)
মোবাইর নম্বরে সাহায্য পাঠানোর জন্য অনুরোধ করেছেন।