। রিয়াজুল হক সাগর, রংপুর জেলা প্রতিনিধিঃ
মেলা ‘মানেই যেন মিলনযজ্ঞ। আর লিটল ম্যাগাজিন মেলা মানে যেন অর্থসংগতির সীমা, ভৌগলিক সীমা, জাতিভেদ, কুসংস্কার, অন্ধবিশ্বাসের সীমা তুচ্ছ করে বইয়ের সাথে বইয়ের, মানুষের সাথে মানুষের এবং সংস্কৃতির সাথে সংস্কৃতির সর্বোপরি এক দেশের সাথে অন্য দেশের এক মিলনযজ্ঞ। রাজশহর কোচবিহারের ‘তোর্ষা সাহিত্য সংস্থা’র আয়োজনে “তোর্ষা বিশেষ সম্মান’ এ ভূষিত হতে চলেছেন কবি ও প্রকাশক সাকিল মাসুদ। পুরো নাম মাসুদ রানা সাকিল। জন্ম বাংলাদেশের রংপুর শহরে। লেখালেখি ও প্রকাশনার সাথে জড়িত আছেন দীর্ঘদিন। যৌবনের উত্তাল দিনগুলিতেও তিনি ঘুমন্ত মানুষের বিবেক জাগ্রত করার প্রয়াসে বিনামূল্যে ১৫-২০ হাজার বই বিতরণ করেছেন বিভিন্ন পাঠাগারে। সাকিল মাসুদের কবিতায় মূল উপজীব্য মানবিক মূল্যবোধের করুন চিত্র, সমাজ সংস্কৃতি, বাস্তবতা, অবাস্তবতা, প্রেম ও বিরহ। ২০১০ সালে রংপুরে শুরু করেন ‘আইডিয়া প্রকাশন’ নামে প্রকাশনা সংস্থা। সংস্থাটি ‘অমর একুশে গ্রন্থমেলা’য় উত্তরাঞ্চলের একমাত্র প্রকাশনা সংস্থা হিসেবে লেখকদের প্রতিনিধিত্ব করছে। সাকিল মাসুদ অনাথ শিশুদের উন্নতিকল্পে। ৭১এর নির্যাতিতা বীরাঙ্গনা নারীদের জন্যও তিনি নানাবিধ পদক্ষেপ গ্রহণ করেছেন। প্রতিষ্ঠা করেছেন ‘সাহিত্য সংস্কৃতি সামাজিক সংগঠন ‘ফিরেদেখা ‘। তার প্রকাশিত কাব্যগ্রন্থ- নাঙাপায়ে নূপুর, বহাননী ঘষাপাথর, কাউয়া ফান্দা (আঞ্চলিক ভা…