স্টাফ রিপোর্ট
পটু্য়াখালীর দশমিনায় দেশ সেরা ব্রান্ড হাতিম ফার্ণিচারের শো-রুমের উদ্বোধন করা হয়েছে। ২০১৯ সালে দশমিনা উপজেলায় প্রথম ব্রান্ড ফার্ণিচার নিয়ে যাত্রা শুরু করা আব্দুল্লাহ্ ফার্ণিচার নতুন আঙ্গিকে বড় পরিসরে আব্দুল্লাহ্ এ্যান্ড রিয়া ডিজিটাল ফার্ণিচার নামে যাত্রা শুরু করেছে। সোমবার বাদ আছর স্থানীয় সম্মানীত ইমামা,খতিব ও হাফেজ শিক্ষার্থীদের দিয়ে ফিতা কেটে এবং দোয়া-মিলাদের মাধ্যমে শো-রুমের উদ্বোধন করা হয়। শো-রুমের পরিচালনায় থাকছেন দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় থেকে অবসর নেয়া সর্বজন শ্রদ্ধেয় মো. ইউনুচ মোল্লা। তার সহযোগিতায় থাকছেন তার দুই সন্তান হাসান আল-সাকিল মোল্লা ও সাংবাদিক মামুন তানভীর।
শো-রুম পরিচালক মো. ইউনুচ মোল্লা জানান, দশমিনায় আমরা প্রথম ব্রান্ড ফার্ণিচারের যাত্রা শুরু করি। বরাবরে মতো আমাদের বড় পরিসরে শুরু করা ফার্ণিচার শো-রুম থাকছে ব্রান্ড ফার্ণিচারের নিশ্চয়তা। প্রতিষ্ঠান নিজেদের হওয়ায় আমরা অন্যদের থেকে সব সময় কম মুনাফায় ক্রেতাকে ভালো মানের ফার্ণিচার দিতে পারবো। উদ্বোধন, পবিত্র মাহে রমজান ও ঈদ উপলক্ষে সকল ফার্ণিচারে থাকছে ১০ থেকে ৩৫ পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট।