বাকেরগঞ্জ প্রতিনিধিঃ
বাকেরগঞ্জে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি অফিসের আয়োজনে সোমবার সকাল ১১ টায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাধবী রায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস-চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মুছা ইবনে সাইদ, উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা সুনীতি কুমার সাহা, নাহিদ আয়রিন, বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি দানিসুর রহমান লিমন, ইকবাল হোসেন, প্রমূখ। উপজেলার ১৩৫০ জন কৃষকের প্রত্যেককে সার ডিএপি ২০ কেজি, এমএপি ১০ কেজি ও ৫ কেজি করে আউস বীজ বিরতণ করা হয়।