• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

চরফ্যাশন কৃষক লিড ফার্মারদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ১২, ২০২২, ১৪:৪৩ অপরাহ্ণ
চরফ্যাশন কৃষক লিড ফার্মারদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

কামরুল শিকদার চরফ্যাশন থেকে

স্মল হোল্ডার এগ্রিকালচার কম্পিটিটিভনেস প্রজেক্ট এস সিপির 2021 2022 অর্থবছরের চরফ্যাশন কৃষক লিড ফার্মার (এল এফ) গণের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্র উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ ওমর ফারুক সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করেন। বিশেষ অতিথি হিসেবে উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সানাউল্লাহ আজমসহ উপসহকারী কৃষি কর্মকর্তারা উপস্থিত ছিলেন ।কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলার প্রত্যেক ইউনিয়নের কৃষক লিড ফার্মারা এই সভায় অংশগ্রহণ করেন এবং তাদের মাঝে সম্মানী ভাতা প্রদান করা হয় । অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি ওমর ফারুক বলেন ,আপনারা বেশি বেশি ফসল উৎপাদন করবেন। কোন খালি জায়গা রাখবেন না । কৃষি যেকোনো সমস্যা নিয়ে আমাদের সাথে পরামর্শ করবেন ।আমরা আপনাদের সেবা দিতে সব সময় প্রস্তুত রয়েছি।