• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

রোমে সিটি মানি ট্রান্সেফারের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ১২, ২০২২, ১৮:০১ অপরাহ্ণ
রোমে সিটি মানি ট্রান্সেফারের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

ইতালি প্রতিনিধিঃ
ইতালির রোমে তুসকোলনায় নমেদিও কোয়াডরাতোতে সিটি মানি ট্রান্সফার ও কাজী পরিবারের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইফতার ও দোয়া মাহফিলে মুসলিম উম্মার শান্তি কামনায় বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। সিটি মানি ট্রান্সফারের সত্বাধিকারী কাজী রিপন ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত মুসুল্লীদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।রোমের রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেৃতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বাংকার ব্যবসায়ী সমিতির সভাপতি শাহেদ আলম,তুসকোলনা সমাজ কল্যান সমিতির সিনিয়র সহ সভাপতি মোঃ শাহীন,সম্মিলিত ব্যবসায়ী সমিতির সভাপতি আমিনুর রহমান খোকন,সিনিয়র সহ সভাপতি জাহাঙ্গীর আলম,একতা ব্যবসায়ী সমিতির সভাপতি মাতাব্বর ফারুক,বিডি প্রেস ক্লাব ইতালির সাধারণ সম্পাদক,সিনিয়র সাংবাদিক এমডি রিয়াজ হোসেন সহ আরো অনেকে। বিশিষ্ট ব্যবসায়ী কাজী রিপন বলেন ইফতার করানো ছওয়াবের কাজ,ইফতার ও দোয়া মাহফিল যেন ইফতার পার্টিতে পরিনত না হয়। তিনি বলেন নমেদিও কোয়াডরাতে মেট্রো সংলগ্ন সিটি মানি ট্রান্সফারে পবিত্র রমযান এবং আসন্ন ঈদ উপলক্ষে থাকবে টাকা পাঠানো,বিমান টিকিট সহ সকল ক্ষেত্রে বিশেষ ছাড়।তিনি এবং কাজী পরিবার সকলের কাছে দোয়া চেয়েছেন।