• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

সুন্দরগঞ্জে অসহায় গৃহহীন ১৫০ পরিবারকে ঢেউটিন ও চেক‌ বিতরন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ১২, ২০২২, ১৩:৪৭ অপরাহ্ণ
সুন্দরগঞ্জে  অসহায় গৃহহীন ১৫০ পরিবারকে ঢেউটিন ও চেক‌ বিতরন

মোঃ আসাদুল ইসলাম,
গাইবান্ধা প্রতিনিধিঃ

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর ইউনিয়নের চর মাদারী পাড়া গ্রামে তিস্তার ভাঙনে ক্ষতিগ্রস্থ দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে ও দুযোর্গ ব্যবস্থাপনা মন্ত্রনালয়ের সহযোগিতায় মঙ্গলবার হরিপুর ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ে ঢেউটিন বিতরণ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

হরিপুর ইউপি চেয়ারম্যান এ্যাডভোকেট নাফিউল ইসলাম জিমির সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ আল মারুফ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওয়ালিফ মন্ডল।
এছাড়া আরও উপস্থিত ছিলেন হরিপুর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আমজাদ হোসেন, ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মোশারফ হোসেন, বেলকা ইউনিয়ন জাতীয় পাটির সভাপতি রেজাউল ইসলাম রানা, উপজেলা স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি সরোয়ার হোসেন বাবু, উপজেলা জাতীয় যুবসংহতির সভাপতি সাইদুর রহমান, উপজেলা পল্লীবন্ধু পরিষদের আহ্বায়ক আব্দুর রাজ্জাক, উপজেলা জাতীয় ছাত্র সমাজের সভাপতি শাহ সুলতান সুজন প্রমুখ। পরে নদী ভাঙনে গৃহহীন দুঃস্থ ও অসহায় ১৫০ পরিবারকে এক বান ঢেউটিন এবং ৩ হাজার করে টাকার চেক বিতরণ করেন সাংসদ ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীসহ অতিথিৃন্দ। চরমাদারী পাড়া গ্রামের ১৫০ পরিবারকে ১৫০ বান ঢেউটিন এবং ৪ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।