• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদীতে নারী-পুরুষের সমতা বিষয়ক কর্মশালা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ১২, ২০২২, ১০:০৫ পূর্বাহ্ণ
গৌরনদীতে নারী-পুরুষের সমতা বিষয়ক কর্মশালা

গৌরনদী প্রতিনিধি \ বরিশালের গৌরনদীতে সমাজ ভিক্তিক সমস্যা, নারী-পুরুষের সমতা ও অধিকার বিষয়ক দুই দিনব্যাপী কর্মশালার উদ্বোধন করা হয়েছে।
বেসরকারী স্বেচ্ছাসেবী সংস্থা কারিতাসের এসডিডিবি প্রকল্পের আয়োজনে মঙ্গলবার সকালে উপজেলার কারিতাস হলরুমে কর্মশালার উদ্বোধণ করেন উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস। প্রবীন হিতৈষী ক্লাব মাহিলাড়া ফোরামের সভাপতি ও সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কালিয়া দমন গুহ’র সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রবীন হিতৈষী ক্লাব গৈলা ফোরামের সভাপতি স্টিফেন গমেজ, কারিতাসের মাঠ কর্মকর্তা পল রায়, তরুন অধিকারী সহ অন্যান্যরা। কর্মশালায় মাহিলাড়া ও গৈলা ইউনিয়নের প্রবীন হিতৈষী ক্লাবের সদস্যরা অংশগ্রহন করেন।