মুরাদ হোসাইন, সন্দ্বীপ প্রতিনিধি
চট্টগ্রাম সন্দ্বীপ উপজেলায় নির্মাণ হচ্ছে বয়স্ক পুনর্বাসন কেন্দ্র। অসহায় মানুষের পাশে এগিয়ে যাচ্ছেন সন্দীপ প্রবাসী যোদ্ধাগণ।
সন্দ্বীপে এই প্রথম একটি ভিন্নধর্মী উদ্যোগ নিয়েছেন, সন্দ্বীপের কৃতি সন্তান জনাব ওমর ফারুক সাহেব। তিনি মৃত আবুল বাশারের ছেলে। ছোটবেলা থেকেই তিনি মানুষের উপকার করতে স্বাচ্ছন্দ্যবোধ করতেন।
সন্দ্বীপ গাছুয়া ৪ নম্বর ওয়ার্ডের হক সাহেব বাজার থেকে পূর্বে বেড়ীর পাশে ১০ শতক জায়গায় বয়স্ক পুনর্বাসন কেন্দ্র নির্মাণের জন্য মাটি কাটার কাজের শুরু করেছেন, আগামী ডিসেম্বর পর্যন্ত কাজের বিরতি থাকবে। বর্ষাতে মাটি বসলে ডিসেম্বরে মূল ভবনের কাজ শুরু হবে বলে তিনি জানিয়েছেন।
এই মহান কাজের উদ্যোগ নেয়ার বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, তিন ক্যাটাগরির বৃদ্ধ পিতা-মাতা এই ভবনে থাকতে পারবেন। যে সকল বয়স্ক অসহায় পিতা-মাতার সন্তান নেই, যে সকল বাবা-মায়ের সন্তান ছিল কিন্তু এখন নেই, যে সকল বয়স্ক মানুষ কোন কারণ বসত বিয়ে করেননি এবং বর্তমান দুঃখে কষ্টে রয়েছেন।
তিনি আরও বলেন, ২তলা বিশিষ্ট এ ভবনে ৩৫ জন বয়স্ক পিতা-মাতা থাকার ব্যবস্থা হবে ইনশাআল্লাহ। ভবিষ্যতে আরো যাতে ভবন করে আসন সংখ্যা বাড়ানো যায় সেজন্য জায়গা রাখা হয়েছে। ভবনের দৈর্ঘ্য ৬৫ ফুট এবং প্রস্থ ১৮ ফুট হবে। মোট স্কয়ার হবে ২,৩৪০ ফুট।
তিনি বলেন, প্রতিষ্ঠানটিতে আরো থাকছে একটি পান্জে খানা মসজিদ, কবরস্থান ও ফুলের বাগান এবং সময় কাটানোর জন্য সুন্দর নয়নাভিরাম মাঠ।