• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বামনায় যুবলীগের ইফতার সামগ্রী বিতরন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ১২, ২০২২, ১৯:৩৯ অপরাহ্ণ
বামনায় যুবলীগের ইফতার সামগ্রী বিতরন

মাসুদ রেজা ফয়সাল
বামনা(বরগুনা) প্রতিনিধি
বরগুনার বামনা উপজেলায় যুবলীগের আয়োজনে দুস্থ্যদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার বিকালে বামনা আসমাতুন্নেসা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সামনে উপজেলা যুবলীগ সভাপতি সাইফুল ইসলাম সারওয়ার এর সভাপতিত্বে এ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বামনা উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি মোশাররফ হোসেন জমাদ্দার, যুগ্ম সাধারণ সম্পাদক জসীম উদ্দিন পিন্টু, সাংগঠনিক সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান এ্যাডভোকেট চৌধূরী কামরুজ্জামান সগির, উপজেলা ভাইস চেয়ারম্যান রুমী খানম,যুবলীগ সহ-সভাপতি ওমর ফারুক সাবু, যুবলীগ সাংগঠনিক সম্পাদক সবুজ হাওলাদার, তথ্য ও গবেষনা সম্পাদক ও বামনা সংবাদ প্রকাশক গোলাম রেদোয়ান রাব্বি তালুকদার, জেলা ছাত্রলীগ সহ-সভাপতি ইয়াসীর আরাফাত তালুকদার, যুবলীগ নেতা বেল্লাল হোসেনসহ ছাত্রলীগ যুবলীগ ও অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।