• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

মির্জাগঞ্জে ছাত্রলীগ নেতার উদ্যোগে ইফতার বিতরণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ১২, ২০২২, ১৩:৪৩ অপরাহ্ণ
মির্জাগঞ্জে ছাত্রলীগ নেতার উদ্যোগে ইফতার বিতরণ

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর মির্জাগঞ্জে উপজেলা ছাত্রলীগ নেতা মোঃ সাগর হাওলাদার এর উদ্যোগে অসহায়-দুস্থ ও শ্রমজীবী মানুষের মাঝে ইফতার (খিচুড়ি) বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১২ এপ্রিল) বিকালে উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদ এলাকা, সুবিদখালী বাজার ব্রিজ, তিন রাস্তার মোড় ও কলেজরোড ব্রিজ এলাকায় ঘুরে-ঘুরে সাড়ে তিনশত মানুষের মাঝে বাংলাদেশ ছাত্রলীগের মির্জাগঞ্জ উপজেলা শাখার পক্ষ থেকে বিনামূল্যে এই ইফতার বিতরণ করা হয়। এসময় ছাত্রলীগের স্থানীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিল।

ছাত্রলীগ নেতা মোঃ সাগর হাওলাদার বলেন, আমাদের সংগঠনের বিভিন্ন মানবিক কার্যক্রম নতুন প্রজন্মকে ছাত্রলীগ সম্পর্কে ভিন্ন বার্তা দিচ্ছে। মানবিক কার্যক্রমের অংশ হিসেবে সাড়ে তিনশত অসহায়-দুস্থ ও শ্রমজীবী মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। আমরা মানবতাকে সাথে নিয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের ক্ষুধামুক্ত দেশ গড়তে চাই। ভবিষ্যতে আমাদের এরকম কার্যক্রম অব্যাহত থাকবে।