• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

রোমে বেলাব উপজেলা সমিতির ইফতার ও দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ১২, ২০২২, ১৩:৪১ অপরাহ্ণ
রোমে বেলাব উপজেলা সমিতির ইফতার ও দোয়া মাহফিল

ইতালি প্রতিনিধিঃ
ইতালির রোমে নরসিংদী জেলা বেলাব উপজেলা সমিতির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। ইফতার পূর্বক সংক্ষিপ্ত আলোচনা সভায়
সভাপতি মোস্তাফিজুর রহমান (পাভেল ) সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোহাম্মদ আল আমিন হোসেনের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন ইতালি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান ইকবাল। এসময় অতিথি হিসাবে উপস্থিত থেকে দোয়া মোনাজাতে অংশগ্রহণ করেন ইতালি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাদিউল ইসলাম হাদী,সাংগঠনিক সম্পাদক জামান মোক্তার,সেচ্ছাসেবক লীগ ইতালি শাখার সাধারণ সম্পাদক মাসুদ রানা,রোম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মামুন,নরসিংদী জেলা কল্যান সমিতির সভাপতি আল মাহামুদ রফিক,সাধারণ সম্পাদক মোহাম্মদ বিপু,রায়পুরা উপজেলা সমিতির সভাপতি মিয়া আলম জুয়েল,সাধারণ সম্পাদক মোঃ ইমরান সহ রোমের রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দোয়া মোনাজাতে মুসলিম উম্মার শান্তি কামনা করা হয়।