• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জে বালু বোঝাই ট্রাকের চাপায় বৃদ্ধ নিহত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ১৩, ২০২২, ১১:৩৪ পূর্বাহ্ণ
গোপালগঞ্জে বালু বোঝাই ট্রাকের চাপায় বৃদ্ধ নিহত

স্টাফ রিপার্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কাশিয়ানীতে বালু বোঝাই ট্রাকের চাপায় মো: জালাল মোল্লা (৮০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

আজ বুধবার (১৩ এপ্রিল) বিকালে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার পোনা বাসস্ট্যান্ড এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

কাশিয়ানী থানার ইন্সেপেক্টর (তদন্ত) ফিরোজ আলম সড়ক দূর্ঘটনায় নিহত হবার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত মো: জালাল মোল্লা গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার পিঙ্গলিয়া গ্রামের মৃত মহিরউদ্দিন মোল্লার ছেলে।

কাশিয়ানী থানার ইন্সেপেক্টর (তদন্ত) ফিরোজ আলম জানান, মো: জালাল মোল্লা পোনা বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়ক পাড় হচ্ছিলেন। এসময় দ্রুতগামী একটি বালু বোঝাই ট্রাক চাপা দিলে ঘটনাস্থলে তিনি মারা যান।

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। মরদেহ হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলেও তিনি জানান।