• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদীতে রমজানের খাদ্য সহায়তা প্রদান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ১৩, ২০২২, ১১:১৫ পূর্বাহ্ণ
গৌরনদীতে রমজানের খাদ্য সহায়তা প্রদান

গৌরনদী প্রতিনিধি :
তুরস্কের জনগনের পক্ষ থেকে বরিশালের গৌরনদী উপজেলার চারশ’ দুঃস্থ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। পবিত্র রমজান উপলক্ষ্যে তুরস্কের সংস্থা টিকার মাধ্যমে এ খাদ্য সহায়তা প্রদান করা হয়। বুধবার সকালে ও দুপুরে পৃথকভাবে উপজেলার মাহিলাড়া ও চাঁদশী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে খাদ্য সহায়তা প্রদান করেন গৌরনদী উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, টিকার কান্ট্রি ডিরেক্টর শোভকি মেরথ, ডেপুটি ডিরেক্টর আহমেদ ফারুক, জাতীয় পুরস্কারপ্রাপ্ত মাহিলাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈকত গুহ পিকলু। একইদিন বাবুগঞ্জ উপজেলার ছয়শ’ দুঃস্থ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়।