স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বাংলা কেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান ফেরদৌসী রুবি’র পক্ষ থেকে ৫’শ দুস্থ ও অসহায়দের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ বুধবার (১৩ এপ্রিল) দুপুরে বঙ্গবন্ধুর সমাধি সৌধ সংলগ্ন শেখ আকরাম হোসেনের বাসভবন প্রঙ্গণে টুঙ্গিপাড়া পৌর মেয়র তোজাম্মেল হক টুটুল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৫’শ অসহায় মানুষের হাতে এ ত্রান সামগ্রী তুলে দেন। ত্রাণ সামগ্রী মধ্যে রয়েছে ৫ কেজি চাল ও ২ কেজি করে ডাল, ছোলা, তেল, চিনি, ও খেজুর।
বিতরণ অনুষ্ঠানে কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক স্কুল বিষয়ক সম্পাদক শেখ অলিদুর রহমান হীরার সভাপতিত্বে টুঙ্গিপাড়া পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সদস্য রেবেকা সুলতানা, ঢাকা মহানগর দক্ষিণ মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ মলি, ধানমন্ডি থানা মহিলা আওয়ামী লীগের সভাপতি শেখ মিলি প্রমূখ বক্তব্য রাখেন। #