মোঃ ইসমাইল ভোলা।
ভোলায় সুমন নামে এক কাঠ ব্যবসায়ীকে পিটিয়ে জখম ও টাকা ছিনতাই অভিযোগ উঠছে ভোলা পৌর ১ নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ জহির এ বিরুদ্ধে। বুধবার (১৩ এপ্রিল) বিকেলে আবহাওয়া অফিস রোডের হক মার্স্টার বাড়ীর সামনে এই ঘটনা ঘটে। আহত সুমন পৌর ১নং ওয়ার্ডের আবহাওয়া অফিস রোড এলাকার নূরুল ইসলাম ফরাজী ছেলে।
আহত সুমন বাংলার কন্ঠকে জানান, আমার সরকারি স্কুলের সামনে কাঠ মার্কেটে দোকান রয়েছে। সেখানে এসে দীর্ঘদিন ধরে জহির আমার কাছে চাঁদা দাবী করে। মঙ্গলবার ইসলামি ব্যাংক ভোলা শাখা থেকে ২ লক্ষ উত্তলন করে বুধবার দোকান কাঠের জন্য গাছ কিনতে বাসা থেকে রওয়ানা হলে আবহাওয়া অফিস রোডের হক মার্স্টার বাড়ীর সামনে থেকে জহিরসহ ৩/৪ জন আমাদের মারধর করে ২ লক্ষ টাকা ছিনে নিয়ে যায়। আমি অজ্ঞান হয়ে যাই। পরে স্থানীরা আমাকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করে।
আহতর পিতা নূরুল ইসলাম ফরাজী বাংলার কন্ঠকে বলেন, আমি ছেলে কে মরধরের খবর পেয়ে ঘটনাস্থলে আসলে জহিররা আমাকেও মারধর করে। আমার ছেলে সুমন আশঙ্কাজনক অবস্থায় ভোলা সদর হাসপাতালে ভর্তি রয়েছেন।
এই বিষয়ে কথা বললে অভিযুক্ত জহির এই বিষয়টি অস্বীকার করেন।
এই ঘটনায় ভোলা সদর মডেল থানায় একটি মামলা প্রক্রিয়াধীন।