রিয়াজুল হক সাগর রংপুর জেলা প্রতিনিধিঃ
রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার ০৬ নং কাফ্রিখাল ইউনিয়নের খোদ্দ-শান্তিপুর, দেওয়ানির মোড় থেকে, রওশনারা (৪৭) নামে এক মহিলা মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মিঠাপুকুর থানা পুলিশ। এসময় তার সহযোগী শামীম কৌশলে পালিয়ে যায়। রওশনারা বেগমের স্বামীর নাম-শহিদুল ইসলাম। এ- সময় তার কাছ ৪৭ বোতল ফেন্সিডিল উব্ধার করা হয়।
মিঠাপুকুর থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে, এএসপি ডি-সার্কেল, কামরুজ্জামানের দিক নির্দেশনায়, মিঠাপুকুর থানার এসআই- আব্দুর জব্বারের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স এএসআই সিরাজসহ ১৩ এপ্রিল বুধবার আনুমানিক ১ টার সময় খোদ্দ-শান্তিপুর গ্রামের দেওয়ানির মোড় থেকে শহিদুল ইসলামের স্ত্রী রওশনারা বেগমকে ৪৭ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার করা হয়। এ সময় কৌশলে পালিয়ে যায় মাদক ব্যবসায়ি শামীম।
মিঠাপুকুর থানার (ওসি) মোস্তাফিজার রহমান জানান, পলাতক আসামি শামীম পেশাদার মাদক কারবারি। তার বিরুদ্ধে মিঠাপুকুর থানায় পূর্বে ১ টি ও গাইবান্ধায় ২ টি মাদক মামলা রয়েছে। গ্রেফতারকৃত আসামি রওশনারা বেগমের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা প্রক্রিয়াধীন। পলাতক আসামি শামীমের বিরুদ্ধে গ্রেফতার অভিযান অব্যাহত আছে।