• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ডায়রিয়ার আতঙ্কে হিজলা দিন দিনই বেড়েই চলছে আক্রান্ত সংখ্যা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ১৩, ২০২২, ১৫:৩৭ অপরাহ্ণ
ডায়রিয়ার আতঙ্কে হিজলা দিন দিনই বেড়েই চলছে আক্রান্ত সংখ্যা

হিজলা প্রতিনিধিঃ বরিশালের হিজলা উপজেলা বেড়েই চলছে ডায়রিয়া আক্রান্ত শিশু সহ বিভিন্ন বয়সী রোগীর সংখ্যা।এ বিষয়ে আতৎকে রয়েছে সকল মহলের অভিভাবক।জানা যায় এক সপ্তাহে হিজলা স্বাস্থ্যেকমপ্লেক্সে ভর্তি রোগীর প্রায় অর্ধেক শিশু ডায়রিয়া আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে।এপ্রিল মাস শুরু থেকে শিশুদের ডায়রিয়া আক্রান্তের সংখ্যা দিনদিন বৃদ্ধি পেয়েছে বলে জানান হাসপাতাল কতৃপক্ষ।তারা আরো জানায় প্রচন্ড গরমের এই সময়ে প্রতিবছর এ রোগীর পরিমান বৃদ্ধি পায়।গত ১ এপ্রিল থেকে ১২ ই এপ্রিল পর্যন্ত মোট ডায়রিয়া আক্রান্ত রোগী ভর্তি হয়েছে প্রায় ৭৭ জন।গত ২৪ ঘন্টায় ভর্তি হয় মোট ৭ জন।
হাসপাতালে চিকিৎসাধীন ১০ মাসের শিশু আবদুল্লাহ মা জানায় হঠাৎ করে তার বাচ্চার জ্বর ও পাতলা পায়খানা শুরু হয়েছে।তাই তিনি হাসপাতালে বাচ্চাকে ভর্তি করায়।এভাবে প্রতিটা বাচ্চার পরিবার তাদের শিশুদের নিয়ে চরম বিপাকে পরেছে।হাসপাতালে ডিউটি সিনিয়র র্ষ্টাফ নাস নার্স দিবা জানায় তারা শিশুদের যত্ন সহকারে সেবা দিয়ে থাকেন।হাসপাতালে ডায়রিয়া আক্রান্ত শিশুদের জন্য চিকিৎসা ও ওষুধের কোনো অবহেলা হচ্ছে না।
হাসপাতালের মহিলা চিকিৎসক ফাইজুন নাহার জানায় প্রচন্ড গরমে শিশু বাচ্চারা ঘরের বাহিরে চলাচল করা বাহিরের খাবার পরিবেশন তৈলাক্ত খাবার খাওয়া এসব কারনে বেশী ডায়রিয়া আক্রান্ত হচ্ছে।তবে বিশেষ করে আবহাওয়া পরিবর্তনের ফলে দিনে গরম রাতে ঠান্ডার কারনে এ সমস্যা হতে পারে।
হিজলা সরকারী হাসপাতালে মেডিকেল অফিসার সাহারাজ হায়াৎ বলেন প্রতিদিন ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।এ রোগীদের মধ্যে শিশুদের সংখ্যা বেশী। যেসব রোগীদের শরীরিক অবস্থার অবনতি বেশি তাদের হাসপাতালে ভর্তি করাই।অনেক রোগী প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে যায়।তিনি আরো জানায় পানি শূন্যতার কারনে এ রোগের বৃদ্ধি পায়।