রিয়াজুল হক সাগর, রংপুর জেলা প্রতিনিধিঃ।
বাংলাদেশ প্রেসক্লাব রংপুর বিভাগীয় সভাপতি ও কেন্দ্রীয় কমিটির যুগ্ন মহাসচিব, রংপুর রিপোর্টার্স ক্লাবের কার্যকরী সদস্য,রংপুর মহানগর দোকান মালিক সমিতির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও নতুন স্বপ্ন’র পত্রিকার সম্পাদক ও প্রকাশক সাংবাদিক আব্দুল আজিজ চৌধুরী সাঈদ এর উপর গত ১১-০৪-২০২২ ইং রোজ সোমবার বিকাল ৫ঃ০০ ঘটিকায় সন্ত্রাসী হামলা চালায় তারে প্রতিবাদে হামলাকারী দুষ্কৃতকারীদের গ্রেফতার ও দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বাংলাদেশ প্রেস ক্লাব রংপুর বিভাগ ও জেলা শাখার উদ্যোগে এক যোগে রংপুর বিভাগের ৫৮ টি উপজেলায় মানববন্ধন কর্মসূচী পালন করেন।
আজ ১৩ এপ্রিল (বুধবার) সকাল ১১ ঘটিকায় কাচারি বাজার রংপুর জেলা প্রশাসক কার্যলয়ের সামনে বাংলাদেশ প্রেসক্লাব রংপুর জেলা ও বিভাগের আয়োজনে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উক্ত মানব বন্ধনে সভাপতিত্ব করেন এনামুল হক স্বাধীন সভাপতি রংপুর জেলা শাখা ও সাধারণ সম্পাদক বিভাগ,বাংলাদেশ প্রেসক্লাব।
এ সময় উপস্থিত নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন,বাংলাদেশ প্রেস ক্লাব রংপুর জেলা শাখার সাধারণ সম্পাদক সুজন আহম্মেদ, সহ- সভাপতি আনোয়ার হোসেন, নুর আলম, মাহবুবার রহমান মকুল, দপ্তর সম্পাদক নুরে আলম নুর, কার্যনির্বাহী সদস্য,রাফাত হোসেন বাঁধন,নুর হোসেন চান, বেলায়েত হোসেন বাবু,এইচ আর বাবু,জুয়েল ইসলাম, রবিউল ইসলাম, রুবেল, মাটি মামুন,তাহমিনা আফরিন।
রংপর রিপোর্ট ক্লাবের সাধারণ সম্পাদক সরকার মাজাহার মান্নান,দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম শফিক ,কার্যনির্বাহী সদস্য মোজাফফর হোসেন, ভিডিও জার্নালিষ্ট এসোসিয়েশন সহ সভাপতি সাদ্দাম হোসেন ড্যানি,ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক,মেজবাহুল হোসেন হিমেল,এ ছাড়াও সুশিল সমাজের সাঙ্কেতিক ব্যাক্তিত্ব মুকসুদার রহমান মকুল, রংপুর নির্মাণ শ্রমিক ইউনিয়নে সভাপতি ইসমাইল হোসেন।এ ছাড়াই আরো উপস্থিত ছিলেন রংপুর জেলার বিভিন্ন পেশা জীবি ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
উক্ত মানববন্ধনে উপস্থিত বক্তারা বলেন,হামলায় জড়িত দূষ্কৃতিকারীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।সেই সাথে সকল সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকার ও প্রসাশনের প্রতি আহ্বান জানানো হয়।