• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বরগুনার তালতলীতে ইয়াবাসহ একজন আটক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ১৪, ২০২২, ১২:৫০ অপরাহ্ণ
বরগুনার তালতলীতে ইয়াবাসহ একজন আটক

মংচিন থান তালতলী(বরগুনা) প্রতিনিধি।।
বরগুনার তালতলীতে ১৩০ পিচ ইয়াবাসহ সুমন হাওলাদার (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার ১৩ এপ্রিল রাতে উপজেলার ছোট বগী ইউনিয়নে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। আটককৃত সুমন হাওলাদার (৩০) পচাকোরালিয়া ইউনিয়নের চন্দনতলা গ্রামের ফজলে হাওলাদারের পুত্র ।

গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে উপজেলার ছোটবগী ইউনিয়নের বগীরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিছনে আল-মামুন তালুকদার এর মটর গেরেজের সামনে পাকা রাস্তার উপর এক মাদক ব্যবসায়ী মাদক বিক্রি করছে। খবর পেয়ে এস আই হাসনাইনের নেতৃত্বে পুলিশের একটি টিম কৌশলে সুমন হাওলাদারকে আটক করে। এ সময় তার কাছে থাকা ১৩০পিচ ইয়াবা জব্দ করা হয়।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. শাখাওয়াত হোসেন তপু বলেন, ঘটনায় তালতলী থানায় সুমনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে। আজ সকালে পুলিশ আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠিয়েছে।###