গৌরনদী প্রতিনিধি \ বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি মোঃ ইলিয়াস সরদার (৩০) লিভার সিরোসিসে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার দিবাগত রাতে শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহির…রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। শুক্রবার সকালে মরহুমের জানাজা শেষে বড়দুলালী গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। তার মৃত্যুতে মন্ত্রী আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি, বরিশাল জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য সেরনিয়াবাত আশিক আব্দুল্লাহ গভীর শোক প্রকাশ করেছেন।