• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ভোলা ২ আসনে কেউ দূর্নীতি করলে ছাড় দেয়া হবে না এমপি মুকুল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ১৪, ২০২২, ০৫:৪৪ পূর্বাহ্ণ
ভোলা ২ আসনে কেউ দূর্নীতি করলে ছাড় দেয়া হবে না এমপি মুকুল

মোঃ সাইফুল ইসলাম আকাশ
ভোলা জেলা প্রতিনিধি

ভোলা ২ আসনে কোন প্রকার অনিয়ম বা কেউ দুর্নীতি করলে কাউকে ছাড় দেয়া হবে না বলে এমন মন্তব্য করেছেন (বোরহানউদ্দিন ও দৌলতখান) ভোলা ২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল ।
১৩ এপ্রিল বুধবার বোরহানউদ্দিন উপজেলা নিবাহী কর্মকর্তা সাইফুর রহমানের সভাপতিত্বে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্য এ কথা বলেন তিনি।
এসময় আলী আজম মুকুল বলেন,মাননীয় প্রধানমন্ত্রীর মুজিববর্ষে অঙ্গীকার হিসেবে বাংলাদেশকে দুর্নীতি মুক্ত ঘোষণা করেছেন।
বোরহানউদ্দিন উপজেলায় পৌরসভা সহ ৯টি ইউনিয়নে রাস্তাঘাট নির্মাণ কার্যক্রম চলছে এখানে কোন ঠিকাদার অনিয়ম করবে তা মেনে নিব না,আমি অনেক কষ্ট করে ঘন্টার পর ঘন্টা বিভিন্ন দপ্তরে দাড়িয়ে থেকে এসব রাস্তাঘাটের কাজ পাস করেছি,এ নিয়ে কেউ অনিয়ম করলে আমার কলিজা ফেটে যায়।
তিনি উপজেলা নির্বাহী প্রকৌশলী শ্যামল কুমার গাইন কে উদ্দেশ্য করে বলেন,আপনি এগুলো দেখবেন এখানে কোনো অনিয়ম হলে প্রতিরোধ করবেন এবং ব্যবস্থা নিবেন প্রয়োজনে আমাকে জানাবেন আমি সর্বাত্মক সহযোগিতা করব।
এ সময় আলী আজম মুকুল উপজেলাতে বিভিন্ন বিদ্যালয়ে শিক্ষক নিয়োগে অনিয়ম বিষয়টি তুলে ধরেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আধুনিকায়ন,বাল্যবিবাহ প্রতিরোধ,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ,রমজানের দ্রব্যে মূল্য নিয়ন্ত্রণে উপজেলা প্রশাসনকে বাজার নজরদাড়িতে রাখার জন্য ও বলেন তিনি।
এছাড়াও বেলা ১১ থেকে দুপুর ২.৩০ পর্যন্ত সাড়ে ৩ ঘন্টার মত বিনিময় সভায় টিসিবির চাল বিতরণ বিজিএফ,ভিজিডি সহ বিভিন্ন বিষয় তুলে ধরা হয়।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বোরহানউদ্দিন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ,বোরহানউদ্দিন পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম,বোরহানউদ্দিন উপজেলা আওয়ামীলীগের সভাপতি জ‌সিমউ‌দ্দিন হায়দার,বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিন ফকির,পক্ষিয়া ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন সর্দার প্রমুখ।