• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ১৫, ২০২২, ১৯:০৭ অপরাহ্ণ
আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন।

মোঃ হুমায়ুন কবির
স্টাফ রিপোর্টার

আশুলিয়ায় কাঠগড়া রোড আমতলায় ম্যাগপাই কম্পোজিট টেক্সটাইল লিমটেড নামক একটি পোশাক কারখানায় আজ দুপুর ২.৩০ মিনিটে ভয়াবহ আগুনের সূত্রপাত হয়। ছুটি থাকার কারণে প্রাণে বেঁচে যায় শত শত গার্মেন্টস শ্রমিক।প্রাথমিক অবস্থায় জানা যায় শর্টসার্কিট এর থেকে এই আগুনের সূত্রপাত ।ঘটনাস্থলে ফায়ার সার্ভিস আসে এক ঘণ্টা পরে। তখন আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে চলে আসে নিজেদের উদ্যোগে এবং পাশে থাকা আজমত গ্রুপের ছাদ থেকে পাইপ এর মাধ্যমে পানি দিয়ে। এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে ।গার্মেন্টস বন্ধ থাকার কারণে কেউ নিহত বা আহত হননি, কিন্তু দুঃখের বিষয় হল যে এলাকাতে আগুন লেগেছে এখানে শত শত গার্মেন্স এবং অন্যান্য শিল্প কারখানা রয়েছে যেখানে হাজার হাজার শ্রমিক কাজ করে কিন্তু এখানে ফায়ার সার্ভিস স্টেশন না থাকার কারণে বড় ধরনের ক্ষতি হয়ে যায় গার্মেন্টস মালিকদের। ফায়ার সার্ভিস আসে ইপিজেড থেকে যা কিনা এই গার্মেন্টস থেকে ২০কিলোমিটার দূরে। এতো দূর থেকে ফায়ার সার্ভিস আসতে আসতে একটা গার্মেন্টসের আগুনে পুড়ে সব ছাই হয়ে যায়। ফায়ার সার্ভিস আসতে দেরি হওয়াতে সাধারণ পাবলিক ফায়ার সার্ভিস কর্মীদের উপর খিপ্ত হয় । এর ফলে গার্মেন্টস মালিকের কোটি কোটি টাকার হয়েছে।