মাসুদ রেজা ফয়সাল
বামনা (বরগুনা) প্রতিনিধি
বুকাবুনিয়ার নবম সেক্টরের সাব সেক্টর হেড কোয়ার্টার বরগুনার বামনা উপজেলার বুকাবুনিয়ার শিংড়াবুনিয়া গ্রামের মুক্তিযোদ্ধাদের শিক্ষাগুরু বীর মুক্তিযোদ্ধা আ. মজিদ মিয়া (৮২) আজ শুক্রবার ১৫/০৪/২০২২ বিকাল ৪ ঘটিকায় বার্ধক্য জনিত কারনে নিজ বাড়িতে শেষ নিঃশাস ত্যাগ করেন, (ইন্নালিল্লাহির….রাজিউন)। মৃত্যুকালে স্ত্রী সহ দুই কন্য দুই পুত্র ও অসংখ্য গুনাগ্রহী রেখে যান। বিকাল ৫-৩০ ঘটিকায় বামনা থানা অফিসার ইনচার্জ মোঃ বশির আলম এবং উপজেলা নির্বাহী অফিসার এর পক্ষে বামনা সমাজ সেবা কর্মকর্তা মোঃ মিজান সালাহউদ্দিন এর উপস্থিতিতে রাষ্ট্রিয় গার্ড অব অনাড় প্রধান করা হয়। বীর মুক্তিযোদ্ধার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন বরগুনার বামনা উপজেলার সকল মুক্তিযোদ্ধাসহ সর্বস্তরের মানুষ।