• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বঙ্গবন্ধুর সমাধিতে টুঙ্গিপাড়া পৌর যুবলীগের শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ১৫, ২০২২, ০৯:৩৭ পূর্বাহ্ণ
বঙ্গবন্ধুর সমাধিতে টুঙ্গিপাড়া পৌর যুবলীগের শ্রদ্ধা

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছে নবগঠিত টুঙ্গিপাড়া পৌর যুবলীগের আহবায়ক কমিটির নেতৃবৃন্দ।

আজ শুক্রবার (১৫ এপ্রিল) বেলা ১১ টায় বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করে নেতৃবৃন্দ। পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন তারা।

এসময় শেখ পরিবারের সদস্য শেখ সাঈদুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ইলিয়াস হোসেন, পৌর আওয়ামীলীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক ফোরকান বিশ্বাস, যুবলীগের সভাপতি হাসান আহম্মেদ কচি, সাধারণ সম্পাদক বিএম মাহমুদুল হক, পৌর যুবলীগের আহবায়ক নুরুল ইসলাম, যুগ্ন আহবায়ক নাজমুল হক প্রমূখ উপস্থিত ছিলেন। #