• ২৩শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৯ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

হিজলায় পানি সম্পদ মন্ত্রানালয়ের সচিবের মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ১৫, ২০২২, ১৮:১৪ অপরাহ্ণ
হিজলায় পানি সম্পদ মন্ত্রানালয়ের সচিবের মতবিনিময় সভা

হিজলা প্রতিনিধিঃ বরিশালের হিজলা উপজেলায় পানি সম্পদ মন্ত্রানালয়ের অতিরিক্ত সচিবের সঙ্গে হিজলা উপজেলার কর্মকর্তা জনপ্রতিনিধি,গনমাধ্যম কর্মী ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা বকুল চন্দ্র কবিরাজ।এ সময় প্রধান অতিথি ছিলেন মিজানুর রহমান(মাসুদ) অতিরিক্ত সচিব(উন্নয়ন) পানি সম্পদ মন্ত্রানালয়।মতবিনিময় সভায় উপস্তিত ছিলেন বরিশাল বিভাগীয় পানি উন্নয়ন বোর্ডে প্রধান প্রকৌশলী নুরুল ইসলাম সরকার,উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ বেলায়েত হোসেন ঢালী, সহকারী কমিশনার ভুমি মোঃ রবিউল ইসলাম,হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইউনুস মিয়া,ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন,মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম,হিজলা গৌরবদী ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম মিলন,গুয়াবাড়িয়া ইউপি চেয়ারম্যান সাজাহান তালুকদার,মেমানিয়া ইউপি চেয়ারম্যান নাসির উদ্দিন ভাষা সৈনিক নায়েব কুদ্দুস সহ রাজনৈতিক ব্যাক্তি মুক্তিযোদ্ধা সাংবাদিক বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।প্রধান অতিথি মিজানুর রহমান মাসুদ তার বক্তব্য বলেন আমি হিজলা উপজেলার বড়জালিয়া ইউনিয়নের কৃতি সন্তান।মেঘনা নদী ভাঙ্গনের ফলে হিজলা উপজেলার বাংলাদেশের মানচিত্র থেকে হারিয়ে যাওয়ার আশঙ্কা।এ নদী ভাঙ্গন রক্ষায় দ্রুত কাজ করা হবে।তবে প্রাথমিক ভাবে এ বছর ৩ কোটি টাকা এরইমধ্যে বরাদ্দ অনুমোদন করা হয়েছে। দুই সপ্তাহের মধ্যে বরাদ্দকৃত টাকা কাজ শুরু করা সম্ভব। এছাড়াও ৬ শত কোটি টাকার খসড়া প্রস্তাব চূড়ান্ত হয়েছে যা একনেক সভায় অনুমোদনের অপেক্ষায়। অনুমোদন হলে আগামী বছর শুকনো মৌসুমে স্থায়ীভাবে ব্লক দিয়ে বাঁধ নির্মাণ করে হিজলা উপজেলা রক্ষা করা সম্ভব হবে।