নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার ভাসানচর আশ্রয়ন প্রকল্প থেকে পালিয়ে আসা এক রোহিঙ্গা নারীকে (২০) গণধর্ষণের অভিযোগ উঠেছে। এ সময় ওই নারীর সাথে থাকা মহিব উল্ল্যা (১৫) নামের এক কিশোরকে মারধর করে অভিযুক্তরা। এ ঘটনায় অভিযুক্ত কামাল (২৮) ও সিরাজুল মাওলা মনিরকে (২৭) গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে ওই রোহিঙ্গা নারী বাদি হয়ে দুইজনের নাম উল্লেখ ও অজ্ঞাত দু’জনকে আসামি করে চরজব্বর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। গ্রেপ্তারকৃত দুইজন সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের বাসিন্দা। তারা মামলার এজাহারভুক্ত আসামি।