ডেস্ক রিপোর্টঃ
প্রতি বছরের ন্যায় করোনা পরবর্তী এ বছর মসজিদে মসজিদে ইফতার ও বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হচ্ছে।
রোমের তরপিনোত্তরা মসজিদে উম্মায় ১৫ই এপ্রিল ইতালীস্থ মুন্সীগঞ্জ বিক্রমপুর সমিতির উদ্যোগে এক মহতী ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।ইফতার পূর্বক সংক্ষিপ্ত আলোচনা সভায় সংগঠনের দেলোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন রনি উপস্থিত রোজাদারদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
রোমের বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, আঞ্চলিক ও মুন্সীগঞ্জ বিক্রমপুর সমিতি ইতালীর নেতৃবৃন্দ সহ ধর্মপ্রাণ মুসলমানদের উপস্থিতিতে ইফতার পূর্বে দোয়া মাহফিল ও মুসলিম উম্মার জন্য বিশেষ দোয়া করা হয়।