গৌরনদী প্রতিনিধি \ পানিতে ডুবে আখি আক্তার (১৪) নামের এক কিশোরীর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বরিশালের গৌরনদী উপজেলার দক্ষিণ বাউরগাতি গ্রামে। নিহত আখি ওই গ্রামের আব্দুল মজিদ মুন্সীর কন্যা। সে বাউরগাতি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী ছিলো।
নিহতের স্বজনরা জানান, দীর্ঘদিন যাবত মৃগী রোগে আক্রান্ত ছিলো আখি। শনবিার সকালে রান্নার সময় মৃগীতে আক্রান্ত হয়ে পরিবারের সকলের অজান্তে রান্নাঘরের পাশের পুকুরে পরে তার (আখি) মৃত্যু হয়। তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী মডেল থানার এসআই কেএম আব্দুল হক জানান, খবরপেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।