বিশ্বনাথ সংবাদদাতা:
বিশ্বনাথের টেংরায়, প্রতি বারের ন্যায় এবারও মরহুম হাজি মস্তকিম আলীর পরিবারের পক্ষ থেকে ( আমেরিকান বাড়ী) টেংরা গ্রামবাসীকে নিয়ে গতকাল শুক্রবার (১৫ এপ্রিল ১৩ রমযান) এক বিশাল ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে।
ইফতার পূর্ব মিলাদ
ও দোয়া মাহফিলটি পরিচালনা করেন,
টেংরা জামে মসজিদের ইমাম ও
খতিব মাওলানা মশাহিদ আলী।
ইফতার মাহফিলটিতে নেতৃত্বদেন,
মরহুম হাজি মস্তকিম আলীর জ্যেষ্ঠ ছেলে নব নির্বাচিত অলংকারি ইউনিয়ন ৯ নং ওয়ার্ড বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও টেংরা শাহী ঈদগা পরিচালনা কমিটির মোতাওয়াল্লী আলহাজ্ব আজম আলী এবং মাহফিলটির সার্বিক পরিচালনার দায়িত্বে ছিলেন, মরহুম মস্তকিম আলীর সুযোগ্য নাতি ও সিলেট জেলা ছাত্রলীগ নেতা সুমন আহমদ ও টেংরা লতিফিয়া ইসলামি সুন্নি সমাজকল্যাণ সংস্হার সভাপতি শিপন আহমদ।
এতে উপস্হিত ছিলেন, টেংরা জামে মসজিদের সাবেক ভারপ্রাপ্ত মোতাওয়াল্লী ও লালাবাজারের বিশিষ্ট ব্যবসায়ি আলহাজ্ব আজাদ মিয়া, সাবান টেংরা জামে মসজিদের মোতাওয়াল্লী হেলাল মিয়া চৌধুরী, লালাবাজারের বিশিষ্ট ব্যবসায়ি আলহাজ্ব মনির মিয়া,
লালাবাজারের বিশিষ্ট ব্যবসায়ি আব্দুল মজিদ সুফি মিয়া, টেংরা তাহির মিয়া একাডেমির প্রতিষ্ঠাতা তাহির মিয়া,
টেংরা জামে মসজিদ পরিচালনা কমিটির সদস্য প্রভাষক ডাঃ আব্দুর রুউফ আল নোমান, বিশ্বনাথ সাংবাদিক ক্লাবের আহবায়ক মোঃ শাহিন উদ্দিন,
সিলেট আইনজীবি সমিতির অন্যতম সদস্য এডভোকেট রফিকুল হক,
৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজাদ মিয়া,
বিশ্বনাথ কন্ট্রাক্টর এসোসিয়েশনের অন্যতম সদস্য কন্ট্রাক্টর জাহিদ খাঁন,
সাব কন্ট্রাক্টর জয়নাল খাঁন,
লালাবাজার ইউ’কে বাংলার পরিচালক ও লালাবাজারের বিশিষ্ট ব্যবসায়ি আবুবকর,
বিশ্বনাথ ক্রিকেট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক, ভাষ্যকার একে. এম. তুহেম,
বিশ্বনাথ মানবাধিকার ফাউন্ডেশনের সদস্য জালাল চৌধুরী,
লালাবাজারের বিশিষ্ট ব্যবসায়ি ও সাবেক ক্রিকেটার, লিকন আহমদ, লালাবাজার ল্যান্ড মার্ক শপিং সিটির বিশাল ব্যবসায়ি কামাল আহমদ, জুয়েল আহমদ রাজু,
বিশ্বনাথ সরকারি কলেজ শাখার ছাত্রলীগ নেতা আব্দুল বাসিত ও কামরুল ইসলাম প্রমুখ।
এখানে উল্লেখ্য যে, মরহুম মস্তকিম আলীর সাত ছেলে ও সকল মেয়েই স্হায়ী ভাবে দীর্ঘ দিন থেকে আমেরিকায় বসবাস করে আসছেন।