• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

টুঙ্গিপাড়ায় ৪শ দরিদ্রের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ১৬, ২০২২, ১০:৩৭ পূর্বাহ্ণ
টুঙ্গিপাড়ায় ৪শ দরিদ্রের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পবিত্র মাহে রমজান উপলক্ষে চার’শ অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

আজ শনিবার (১৬ এপ্রিল) দুপুরে এস্পেকট্রা গ্রুপের পরিচালক আরিফ খানের পক্ষ থেকে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ ইফতার সামগ্রী বিতরণ করা করা হয়।

এ বিতরণ অনুষ্ঠানে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইলিয়াস হোসেন, পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ বিশ্বাস, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম, এস্পেকট্রা গ্রুপের পরিকল্পনা প্রকৌশলী তরিকুল ইসলাম সোহান উপস্থিত ছিলেন। #