• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

রোমে সম্মিলিত ব্যবসায়ী সমিতির ইফতার মাহফিল, বিদায়ী শ্রম সচিবকে সম্মাননা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ১৭, ২০২২, ১৮:০৮ অপরাহ্ণ
রোমে সম্মিলিত ব্যবসায়ী সমিতির ইফতার মাহফিল, বিদায়ী শ্রম সচিবকে সম্মাননা

ইতালি প্রতিনিধিঃ
ইতালির রোমে সম্মিলিত ব্যবসায়ী সমিতির আয়োজনে প্রতি বছরেরে ন্যায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোমের তুসকোলনায় মসজিদ এ ওমরে আয়োজিত ইফতার পূর্বক সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি আমিনুর রহমান খোকন। সিনিয়র সহসভাপতি জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাশারেরে পরিচালনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাসের বিদায়ী শ্রম ও কল্যান সচিব এরফানুল হক। এসব নব নিযুক্ত শ্রম ও কল্যান সচিব আসিফ আনাম সিদ্দিকী সকলের সাথে কুশল বিনিময় করেন। সমিতির নেতৃবৃন্দের উপস্থিত ছিলেন
বাংলাদেশ সম্মিলিত ব্যবসায়ী সমিতির প্রধান উপদেষ্টা জামাল মাঝি, সাংগঠনিক সম্পাদক মুহিবুর রহমান মুরাদ, মনির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদ চৌধুরী রুবেল, সহ-সাংগঠনিক সম্পাদক রাফিউর রহমান রাজু, সহ-সাংগঠনিক অনিক হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মিজান,সহ কোষাধক্ষ্য মোহাম্মদ তারেক হোসেন, জহির মিয়া সহ অন্যান্য নেতৃবৃন্দ ।রোমের রাজনৈতিক ও সামাজিক সংগঠনের মধ্যে উপস্থিত ছিলেন ইতালি আওয়ামী লীগ,তুসকোলানা সমাজকল্যাণ সমিতি, নারায়ণগঞ্জ জেলা সমিতি,বাংলাদেশ বাংকার ব্যবসায়ী সমিতি ইতালি, বাংলাদেশ বাংকার সমিতি রোম, বৃহত্তর নোয়াখালী বাঙ্কার সমিতি,যুব উন্নয়ন ব্যবসায়ী সমিতি, একতা ব্যবসায়ী সমিতি, প্রগতি ব্যবসায়ী সমিতি,সিএসভি সহ সামাজিক বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।