কামরুল সিকদার চরফ্যাশন থেকে
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি বলেছেন ,প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা এক ইঞ্চি জমিও খালি রাখবেন না। শেখ হাসিনার জন্যেই কৃষিতে আজ সমৃদ্ধ বাংলাদেশ ।গতকাল রবিবার শেখ রাসেল স্টেডিয়াম মাঠে উপজেলা কৃষি আধুনিক কৃষি যন্ত্র কম্বাইন হারভেস্টার বিতরণকালে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ ওমর ফারুক এর সঞ্চালনায় উপজেলা নির্বাহি কর্মকর্তা আলমের সভাপতিত্বে সাবেক উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব বলেন ,বিএনপি নিজেরা নিজেদের ভাগ্য পরিবর্তনের চিন্তা করতেন ।বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা বঙ্গবন্ধুর মতো দেশের জন্য দেশের মানুষের উন্নয়নে কাজ করেছেন। আজ কৃষকেরা স্বল্পমূল্যের সার ও বীজ পেয়ে কৃষি ফসল উৎপাদন করতে পেরে খুশিতে দুই হাত উঠিয়ে দেখাচ্ছে।